ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

দেখতে ট্রাম্পের মতো বাগাকে দেখতে ভিড়

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন
দেখতে ট্রাম্পের মতো বাগাকে দেখতে ভিড়
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালের বাসিন্দা সালিম বাগা একজন ভ্রাম্যমাণ পুডিং বিক্রেতা। তবে তাঁকে ঘিরে মানুষের আগ্রহের মূল কারণ শুধু তাঁর পুডিং নয়; বরং তাঁর চেহারা। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তাঁর চুল ট্রাম্পের মতো স্বর্ণকেশি এবং শ্বেতরোগের কারণে ত্বক ফর্সা। ফলে, যাঁরা তাঁকে প্রথমবার দেখেন, তাঁরা প্রায়শই অবাক হয়ে যান।

শাহিওয়ালের বাজারে কাঠের তৈরি ভ্যানগাড়ি নিয়ে বাগা পুডিং বিক্রি করেন। পাঞ্জাবি গান গাইতে গাইতে যখন তিনি পুডিং বিক্রি শুরু করেন, তখন আরও বেশি মানুষ তাঁর দোকানের চারপাশে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, “ডোনাল্ড ট্রাম্প এখানে পুডিং বিক্রি করছেন—এমনটাই মনে হয়। তাঁর পুডিং খেতে আমি প্রায়ই আসি।” অন্যদিকে, ইমরান আশরাফ নামের এক ক্রেতা বলেন, “তাঁর পুডিং সত্যিই দারুণ। আমরা তাঁর সঙ্গে সেলফি তুলি, বন্ধুবান্ধবকে বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি!”

তবে এই বাড়তি আগ্রহের ফলে বাগা মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে পড়েন। শাহিওয়ালের বাজারে তাঁর চারপাশে ক্যামেরা তাক করা আর মানুষের ভিড় দেখে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হওয়ায় মানুষ আমার সঙ্গে ছবি তোলে। এটা আমার বেশ ভালো লাগে।”

রয়টার্সের সঙ্গে আলাপকালে বাগা ট্রাম্পকে উদ্দেশ করে মজার ছলে বলেন, “আপনি নির্বাচনে জিতেছেন। এবার এখানে আসুন আর আমার পুডিং খেয়ে দেখুন। আশা করি, আপনি এই খাবার পছন্দ করবেন।”

বাগার কথায় স্পষ্ট, তাঁর চেহারা শুধু ব্যবসা বাড়াতেই সাহায্য করেনি, বরং তাঁকে তাঁর এলাকায় একটি অনন্য পরিচিতিও এনে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম