ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১০:৫০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১০:৫০:০৯ পূর্বাহ্ন
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের সুচিন্তিত মতামত আহ্বান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মতামত চিঠির মাধ্যমে পাঠানো যাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠির মাধ্যমে মতামত পাঠাতে হবে মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। মতামত পাঠানোর শেষ তারিখ ২৩ জানুয়ারি।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে জুলাই ঘোষণাপত্র বিষয়ে রাজনৈতিক দলগুলোসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের অভিমত নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি পর্যন্ত পাওয়া মতামতগুলো পর্যালোচনা করা হবে। এর ভিত্তিতে সংশোধিত এবং সর্বজনগ্রাহ্য একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সংশোধিত এই ঘোষণাপত্র জনগণের উপস্থিতিতে দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এ উদ্যোগ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সর্বসম্মত ঘোষণাপত্র তৈরির লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে