ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১২:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:০০:৩৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানল দুর্বল হয়ে আসার পর সেখানকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে ভয়াবহ দাবানলের কারণে অন্তত ২৪ হাজার একর এলাকা পুড়ে গেছে এবং ১২ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করেছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিন ধরে দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অঞ্চল পুড়ে গেছে। এ ঘটনায় শহরের ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে পুড়ে যাওয়া এলাকাগুলোতে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণের কাজ চালাচ্ছে এবং বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

এদিকে, আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে দাবানলে সব ছেড়ে পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে তাদের অন্তত এক সপ্তাহ ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। যেসব এলাকা থেকে আগুন সরে গেছে, সেসব এলাকায় বাসিন্দারা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন প্রিয় স্মৃতি বা ওষুধ উদ্ধারে ফিরছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা