ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১২:০৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:০৪:৩৭ অপরাহ্ন
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক
লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড বৈঠক করেছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরা ভার্চুয়ালি যোগ দেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার এবং ডায়াবেটিসের চিকিৎসায় বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত হন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, কয়েক দিনের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার-কিডনি সমস্যা, হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন, যার কারণে চিকিৎসার প্রক্রিয়া সময়সাপেক্ষ।"

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি মায়ের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের কাছে দোয়া চেয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তিনি, এবং সেখানকার লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা