ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হোস্টেল থেকে ইডেন ছাত্রীর অচেতন দেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১২:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:১৪:৩২ অপরাহ্ন
হোস্টেল থেকে ইডেন ছাত্রীর অচেতন দেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু
রাজধানীর হাজারীবাগের একটি মহিলা হোস্টেল থেকে এক ইডেন শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত শিক্ষার্থীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে।

শুক্রবার দিবাগত রাতে পুষ্পিতাকে মহিলা হোস্টেলের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। এরপর হাজারীবাগ থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, পুষ্পিতা গলায় ফাঁস দিয়েছিলেন। তবে পুরো ঘটনাটি তদন্তের আওতায় রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা