ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট

১১ বছর বয়সে পত্রিকা বিলি থেকে আজ অ্যাপলের সিইও টিম কুক

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১২:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:৫৪:০২ অপরাহ্ন
১১ বছর বয়সে পত্রিকা বিলি থেকে আজ অ্যাপলের সিইও টিম কুক
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের জীবনযাত্রা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। তিনি ১১ বছর বয়সে পত্রিকা বিলির কাজ দিয়ে কর্মজীবন শুরু করেন। এক সাক্ষাৎকারে কুক বলেন, "শৈশব থেকেই আমি কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝেছি। তখনকার সমাজে বিশ্বাস করা হতো, কাজের জন্য বয়স কোনো বাধা নয়।"

কুকের জন্ম ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের আলাবামার মোবাইল শহরে, কিন্তু পরে তার পরিবার রবার্টসডেলে চলে আসে। ছোট এই শহরের সামাজিক পরিবেশ ছিল খুব আন্তরিক, এবং সবার মধ্যে একটি পরিবারের মতো সম্পর্ক ছিল।

টিম কুক তার কর্মজীবন শুরু করেন ১১ বছর বয়সে পত্রিকা বিলি করে, এবং ১৪ বছর বয়সে তিনি স্থানীয় একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানে তিনি বার্গার তৈরি করতেন এবং ছোট টুপি ও অ্যাপ্রোন পরতেন। সেই সময় তার ঘণ্টা হিসেবে আয় ছিল ১ দশমিক ১০ ডলার, যা তখনকার ন্যূনতম মজুরির নিচে ছিল।

এছাড়াও, কুক মা-বাবার সঙ্গে লি ড্রাগস্টোরে কাজ করেন এবং হাইস্কুলে ব্যান্ড দলের ট্রমবোন-বাদক এবং ইয়ারবুক দলের ব্যবসা ব্যবস্থাপক ছিলেন। তিনি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন সংগ্রহ করতেন।

কুক বলেন, "আমার বাবা-মা আমাকে কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝিয়েছেন। তাদের শেখানো মূল্যবোধ আজও আমার জীবনে অনুপ্রেরণা হয়ে আছে। তারা বলতেন, কাজ শুধু জীবিকা নয়, এটি জীবনের লক্ষ্যও হতে পারে।"

অবার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কুক প্রথমবার পারসোনাল কম্পিউটার দেখেন, এবং এরপর আইবিএমসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন। ১৯৯৮ সালে স্টিভ জবস তাকে অ্যাপলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। কুক বলেন, "স্টিভের সঙ্গে ১৩ বছর কাজ করেছি। তার মৃত্যু আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা।"

বর্তমানে, কুক অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কঠোর পরিশ্রম ও শৃঙ্খলায় বিশ্বাসী। তিনি প্রতিদিন ভোর পাঁচটায় ওঠেন এবং দিনের প্রথম অংশে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা