ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:০৫:০৭ অপরাহ্ন
টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত
মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে, নাহলে এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে।

টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী বাইডেন প্রশাসন দ্বারা আরোপিত এই আইনটি চ্যালেঞ্জ করেছিলেন। তবে মার্কিন বিচারপতিরা তাদের আপিল খারিজ করে দিয়ে বলেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগণ এই সামাজিক মাধ্যমটি ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে যে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। সরকার আরও সতর্ক করেছে যে, চীন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার করতে পারে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ