ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:২৬:২৮ অপরাহ্ন
বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত
আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত চলমান বিপিএলে অন্যান্য আম্পায়ারদের তুলনায় বেশি পারিশ্রমিক পাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ কিছু সিদ্ধান্ত দিয়ে আলোচিত এই আম্পায়ার বিপিএলের ম্যাচপ্রতি ২,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা) করে পাচ্ছেন।

বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের জন্য বিপিএলে এই পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। শুরুতে তাদের পারিশ্রমিক ১,৫০০ ডলার ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২,০০০ ডলার করা হয়।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে দায়িত্ব শুরু করেছেন সৈকত। পুরো টুর্নামেন্টে তিনি মোট ছয়টি ম্যাচ পরিচালনা করবেন। তবে ভারত-ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাওয়ার কারণে বিপিএলের ফাইনালে থাকতে পারবেন না।

দেশি আম্পায়ারদের পারিশ্রমিকও এবার বাড়ানো হয়েছে। আগের ৩৫ হাজার টাকার পরিবর্তে এবার তারা ম্যাচপ্রতি ৫০ হাজার টাকা পাবেন। বিদেশি আম্পায়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা), যা আগের তুলনায় ১০০ ডলার বেশি।

শুধু সৈকত নয়, দেশি-বিদেশি সব আম্পায়ারের জন্যই এবার পারিশ্রমিক বাড়ানো হয়েছে, যা পেশাদারিত্বে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে বিসিবি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা