ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৩৯:৫৬ অপরাহ্ন
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান। শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্যদিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা-কে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছে এটাই বলব, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চাই।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ম‌্যাডামের সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সমন্বিতভাবে তার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।শুক্রবারও জুমার পর বিএনপি নেতাকর্মীদের পদভারে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ডনে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।এ হাসপাত‌ালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে তার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে