ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:৪১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৪১:৪৮ অপরাহ্ন
হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
বার্লিন, হিরোশিমা ও নাগাসাকির অজুহাতে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে ভয়াবহ মার্কিন বোমাবর্ষণ এবং হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।তিনি মার্কিন নিউজ চ্যানেল এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। বাইডেন গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার প্রথম সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উদ্ধৃত করে একথা জানান।বাইডেন দাবি করেন, সাক্ষাতে তিনি গাজার বেসামরিক এলাকায় বিমান হামলা চালানোর বিরোধিতা করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় নেতানিয়াহু পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, মার্কিনীরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে ভয়াবহ কার্পেট বোমা হামলা চালানোর পাশাপাশি হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল।

বাইডেন বলেন, তার উদ্বেগের জবাব দিতে গিয়ে নেতানিয়াহু আরো বলেন, “আপনারা যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়েছিলেন বলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছিলেন।ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি পাশবিকতা ব্যাখ্যা করতে  গিয়ে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে মার্কিন উগ্র সিনেটর লিন্ডসেস গ্রাহামও একই ধরনের মন্তব্য করেছিলেন। আমেরিকার যেসব নাগরিক গাজায় গণহত্যার বিরোধিতা করে বিক্ষোভ করছিলেন তাদের উদ্দেশে গ্রাহাম বলেছিলেন, “মার্কিন জনগণের কি জানা আছে টোকিও ও বার্লিনকে ধ্বংস করতে গিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছিল?”মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের এসব বক্তব্যের ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করার দৃষ্টান্ত সামনে রেখে তারা নিজেরাই অনির্দিষ্টকালের জন্য বিশ্বের যেকোনো স্থানে নিরপরাধ মানুষকে হত্যা করার পক্ষে সাফাই গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ নৈতিকতা মূল্যবোধের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা আগের গণহত্যাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে উল্টো সেজন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।

সূত্র : পার্সটুডে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার