ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মালাইকার প্রাক্তনের শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
মালাইকার প্রাক্তনের  শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ
বলিউডে ঘটে যাচ্ছে একের পর এক যত অঘটন-অঘটন! সম্প্রতি নায়ক সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে জানা গেল, এক শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শ্যুট করছিলেন অর্জুন কাপুর। তখনই অর্জুন কাপুরের মাথায় ভেঙে পড়ে ছাদের একটি অংশ।এ সময় অর্জুন কাপুরের সঙ্গে তার সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও ছিলেন। তারা সকলে কেমন রয়েছেন, সেটা যদিও জানা যায়নি এখনও।

তাদের টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত।’ 
বিজয় আরও বলেন, ‘এই ধরনের বাড়িগুলোকে আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি। এটাও ভাবি যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অন্তত সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম