ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:০৩:০১ অপরাহ্ন
ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি আনতে ‘জনতার বাজার’ চালু করছে ঢাকা জেলা প্রশাসন। প্রাথমিকভাবে কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, গুলশান, মিরপুর, বাড্ডা ও ডেমরাতে এই বাজার বসবে।

শনিবার (১৮ জানুয়ারি) কামরাঙ্গীরচর কুড়ারঘাট মেডিকেল মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

জেলা প্রশাসক বলেন, “মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষক ও ভোক্তাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাজারের মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এতে সহায়তা করবে কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।”

সভায় জানানো হয়, বাজার ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে। ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের ব্যবস্থা থাকবে। ক্রেতারা নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী পণ্য কিনতে পারবেন।

এছাড়া, রমজানে ভোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, এটি বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য বড় সহায়ক হবে। তবে বাজারের সরবরাহ, নিরাপত্তা ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার তানজিল পারভেজ, লালবাগ জোনের সহকারী কমিশনার শরীফুল ইসলাম, খাদ্য অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়রা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা