ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:১৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:১৬:৩৮ অপরাহ্ন
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ কার্ড ভুয়া বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তিনি আরও বলেন, “অর্থনৈতিক মন্দার মধ্যেও গত ডিসেম্বরে ব্যাংকগুলো অনৈতিকভাবে লাভ করেছে, যা খতিয়ে দেখা উচিত।”

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে আয়োজিত ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪’-এর সিম্পোজিয়াম-এ তিনি এসব কথা বলেন। সিম্পোজিয়ামের মূল বিষয় ছিল অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “সমাজে বৈষম্য তৈরির ফলে আন্দোলন হচ্ছে। এটি নীতি পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব। প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় কর গুরুত্বপূর্ণ, তবে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাটাই মূল চ্যালেঞ্জ।”

সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়ানোর ক্ষেত্রে অবিবেচকের মতো কাজ করছে। অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।”

ড. দেবপ্রিয় আরও বলেন, নীতি সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হলে কর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে হবে।

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, যারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ