ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৫:৪৪ অপরাহ্ন
‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

ডেভিড লিঞ্চ, যিনি মূলধারার টেলিভিশন সিরিজে তার উদ্ভট, র্যাডিকাল এবং পরীক্ষামূলক কাজের মাধ্যমে সফল নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, ৭৮ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবরটি ১৬ জানুয়ারি ইউএস ম্যাগাজিন ভ্যারাইটি এক প্রতিবেদনে জানায়।

লিঞ্চের পরিবারের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, “গভীর দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ডেভিড আর আমাদের মধ্যে নেই। আশা করি, ডেভিড তার ভক্তদের হৃদয়ে চিরকাল জায়গা পেয়েছে।” তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

গত বছরের আগস্টে লিঞ্চ তার এমফিসেমা রোগ সম্পর্কে জানিয়েছিলেন। এরপর নভেম্বরে শ্বাসকষ্ট নিয়ে তিনি বলেছিলেন, “আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হাঁটতে পারি না। মনে হয় যেন মাথায় প্লাস্টিকের ব্যাগ পরিধান করে চলাফেরা করছি।”

১৯৯০ সালে, লিঞ্চ মার্ক ফ্রস্টের সাথে মিলে ‘টুইন পিকস’ নামে একটি বিপ্লবী টিভি সিরিজ তৈরি করেছিলেন, যা আমেরিকান টেলিভিশনে নতুন দিগন্ত উন্মোচন করে। ১৯৯০ সালের এপ্রিল মাসে সিরিজটির প্রিমিয়ার হয়। এতে এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রে অভিনয় করেছিলেন কাইল ম্যাকলকলেন, যিনি বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। লিঞ্চ নিজেও তার কাজের জন্য চারবার অস্কারে মনোনীত হয়েছিলেন এবং লাইফটাইম অস্কার পেয়েছিলেন।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?