ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন কারিনা

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:০৯:১৯ অপরাহ্ন
সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন কারিনা
গত বৃহস্পতিবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ভারতবাসীকে হতবাক করে দিয়েছে। এত কড়া নিরাপত্তার মধ্যেও নবাব বাড়িতে ঘটে এই হামলা, যেখানে সাইফ এবং তার পরিবার বিপদে পড়েছিল। সাইফ আলি খান ছুরিকাঘাতের শিকার হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর সাইফপত্নী কারিনা কাপুর খান মুখ খুলেছেন এবং চমকপ্রদ কিছু তথ্য জানিয়েছেন।

কারিনা পুলিশকে ঘটনার বর্ণনা দেয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার চোখে আতঙ্ক ছিল, তবে নিজেকে সামলানোর চেষ্টা করেছেন। তিনি জানান, সাইফ নিজের সন্তান ও সাহায্যকারীদের রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে আক্রমণকারীকে প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়েন। আক্রমণকারী ছিল অত্যন্ত হিংস্র এবং সাইফকে নৃশংসভাবে আঘাত করেছে।

কারিনা আরও জানান, ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ) ভয়াবহভাবে কাঁপছিল এবং কান্না করছিল। এমন পরিস্থিতিতে বাবা সাইফ স্থির থাকতে পারেননি এবং ছেলেকে বাঁচাতে তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে, আক্রমণকারী এমন হিংস্র হয়ে উঠেছিল যে সাইফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

চিকিৎসকদের মতে, সাইফের শরীরে মোট ৬টি ছুরির আঘাত রয়েছে, এবং সাইফ সেই রাতে রক্তে ভেসে গিয়েছিলেন। তবে আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি।

ঘটনার পর, কারিনা এবং জেহ তার বড় বোন কারিশ্মা কাপুরের কাছে চলে যান, তবে কীভাবে কারিশ্মা খবর পেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি কারিনা। সাইফের বড় ছেলে তৈমুর তখন বাবার সঙ্গে ছিলেন এবং হাসপাতাল যাওয়ার সময় সাইফের হাত ধরে ছিলেন।

বর্তমানে সাইফ অনেকটাই সুস্থ, এবং শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি চিকিৎসকদের পরামর্শে অল্প হেঁটেছেন। তবে, হাসপাতালে থেকে ছাড়া পাননি। চিকিৎসকরা পরিস্থিতি অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়বেন। কারিনা তার পরিবারের, বন্ধু-বান্ধবী এবং বিশেষ করে বলিউডের তারকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা সাইফের সুস্থতার জন্য দোয়া করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা