ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:২১:৩৭ অপরাহ্ন
ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি সম্প্রতি তহবিলের দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, তার প্রতিষ্ঠিত আল-কাদির বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ পাকিস্তানের সরকারের হাতে ন্যস্ত করেছে দেশটির আদালত। পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই তথ্য জানিয়েছেন। শুক্রবার পাঞ্জাবের ওকারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'হোনহার স্কলারশিপ' কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম। সেখানে তিনি বলেন, “ইমরান খানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে। আদালত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতে ন্যস্ত করেছেন।”

আল-কাদির বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তবে, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) তদন্তে জানায়, ইমরান খান এবং মামলার অন্যান্য আসামিরা প্রায় ৫ হাজার কোটি রুপি তহবিল থেকে সরিয়ে যুক্তরাজ্যে পাচার করেছেন। পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন সরকার যুক্তরাজ্যের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মাধ্যমে ওই অর্থের ১৯ কোটি পাউন্ড দেশে আনতে সক্ষম হয়েছে।

শুক্রবার পাকিস্তানের জবাবদিহিতা আদালত ইমরান খানকে ১৪ বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারকে অর্পণ করেছে। মরিয়ম নওয়াজ ভাষণে বলেন, "আল-কাদির ট্রাস্টে যে বড় ধরনের চুরি হয়েছে, তা আজ প্রমাণিত। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই প্রথম ব্যক্তি, যিনি দুর্নীতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন।"

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও জানান, আল-কাদির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি এবং ল্যাপটপ প্রদান করা হবে। তিনি বলেন, "আমি আমাদের বাচ্চাদের হাতে বৃত্তি ও ল্যাপটপ তুলে দিতে চাই, পেট্রোল বোমা নয়।"

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার