ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৩:৩৪:৫৬ অপরাহ্ন
চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর ভোট দেবেন না। আপনারা সব দেখেছেন, সব জানেন—একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন।"

তিনি শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ঢালচরে নবনির্মিত ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এসময় সাখাওয়াত হোসেন আরও বলেন, "আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো দেশে থাকলে দেশের আরও উন্নতি হতে পারতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয়। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, যদি বলি এটাকে নির্মূল করবো, তাহলে এটা অসম্ভব। দুর্নীতি রক্তের সঙ্গে মিশে গেছে। এটাকে অভ্যাস বলবো নাকি আল্লাহর গজব—সেটা আল্লাহই জানেন।"

সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আমরা উপদেষ্টা বটে, তবে আমরা পলিটিক্যাল চিন্তাধারার বাইরে না। তাহলে এতো সংস্কারের কথা কেনো বলা হতো? আমাদের কী দরকার ছিল, দিনরাত সংস্কারের পেছনে লেগে থাকা। এগুলো প্রয়োজন। সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো হবে। রাজনৈতিক দলগুলো মানলে মানুক না মানলে নাই। সংস্কার অনেক জায়গায় করতে হবে।"

এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক জ্বালানি সচিব নাজিমউদ্দীন চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা