ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৪:৩৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৪:৩৮:৪২ অপরাহ্ন
রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার
গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি গ্রিনিচ মান সময় রোববার সকাল গ্রীনিচমান সময় ০৬৩০টা থেকে কার্যকর হবে। চুক্তির মধ্যস্থতাকারী কাতার শনিবার এ কথা জানিয়েছে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘চুক্তির পক্ষ ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে।’তিনি আরো বলেন, ‘আমরা বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সরকারি নির্দেশনার অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।’ইসরাইলের মন্ত্রিসভা শনিবার বন্দীবিনিময় চুক্তিতে অনুমোদন দিলেও যুদ্ধবিরতি শুরুর সঠিক সময় স্পষ্ট ছিল না।

তবে ইসরাইল বলেছে, গ্রিনিচ মান সময় ১৪০০টার আগে কোনো বন্দীকে মুক্তি দেয়া হবে না।শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভা সকল রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দিক বিবেচনা করার পরে এবং প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে বিধায় চুক্তিটি গ্রহণ করেছে।মন্ত্রিসভা সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন করার সুপারিশও করেছে। চুক্তিটি এখন আলোচনা এবং ভোটের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় স্থানান্তরিত হবে।
এদিকে, বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও ইসরাইলি বাহিনী বিমান হামলা অব্যাহত রয়েছে। অবশ্য চুক্তিটি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তা তিন ধাপে কার্যকর হবে।প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরো পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে।

চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং ‘টেকসই শান্তির’ জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি।তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য অনকে বছর লেগে যেতে পারে। তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে।কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে।তিনি আরো জানান, কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরাইল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে, সেজন্যও তারা সচেষ্ট থাকবে।

সূত্র : আল জাজিরা
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে