ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন
ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে দেশটির সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, রিংকুর বাড়ি থেকে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের প্রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাবও পৌঁছে গেছে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কলকাতা নাইট রাইডার্সের রিংকু এবং প্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। দ্রুত এক হতে পারে তাদের চার হাত।মূলত তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। প্রিয়ার বাবা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ জানিয়েছেন, রিংকুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তারা। প্রিয়ার দুলাভাই আলিগড়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। তার সঙ্গেই বিয়ের ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল রিংকুর পরিবার থেকে। জামাই হিসাবে কি রিংকুকে পছন্দ আপনাদের? সরোজ বলেছেন, ‘রিংকুর পরিবার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরাও গুরুত্ব দিয়ে ভাবছি।’প্রিয়া গত লোকসভা নির্বাচনে প্রথম বার সংসদ সদস্য হয়েছেন। তিনি এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সংসদ সদস্য। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ভোলানাথ সরোজকে ৩৫৮৫০ ভোটে হারান প্রিয়া। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীর বাসিন্দা। যদিও তার পড়াশোনা দিল্লিতে। তার স্কুল এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা তুফানি তিন বারের প্রাক্তন সংসদ সদস্য।রিংকু ভারতের হয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলেও রয়েছেন দেশের অন্যতম সেরা ফিনিশার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা