ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৬:৩৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৬:৩৬:২১ অপরাহ্ন
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর
ভাটারা থানার অস্ত্র মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৮ জানুয়ারি তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেয়ার আদেশ দেন আদালত।এর আগে, গত ১৫ জানুয়ারি বিকেলে আদালতে নেয়া হয় মতিউর রহমানকে। ওই দিন অস্ত্র মামলায় মতিউর রহমানের ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়।মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।

এর আগে, মঙ্গলবার সন্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ