ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গাজায় দুর্ভিক্ষের সঠিক তথ্য লুকানোর অভিযোগ বাইডেন প্রশাসনের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৬:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৬:৪১:১০ অপরাহ্ন
গাজায় দুর্ভিক্ষের সঠিক তথ্য লুকানোর অভিযোগ বাইডেন প্রশাসনের বিরুদ্ধে
গাজায় দুর্ভিক্ষের সঠিক তথ্য লুকানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে, দুর্ভিক্ষ ট্র্যাকিং সংস্থা ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (FEWS NET)-কে চাপ দিয়েছিলো বাইডেন প্রশাসন, যাতে সংস্থাটি গাজায় দুর্ভিক্ষ চলছে বলে এমন সিদ্ধান্ত থেকে সরে আসে কিংবা গাজায় দুর্ভিক্ষ নিয়ে করা প্রতিবেদনের সঠিক তথ্য লুকিয়ে মিথ্যা রিপোর্ট প্রকাশ করে। তবে বাইডেন প্রশাসনের এমন দাবি সংস্থাটি প্রত্যাখ্যান করলে তাদের প্রতিবেদন প্রত্যাহারের আদেশ দেয় বাইডেন প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস এইড (USAID) কর্মকর্তা সোনালি কোর্দে ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক-এর প্রধানকে চিঠি লিখে জানায়, গাজায় দুর্ভিক্ষের ‘ঝুঁকি’ জোরদার বিষয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম পরিবর্তন করার জন্য ‘জোরালোভাবে’ সুপারিশ করা হচ্ছে।ডিসেম্বরের শেষের দিকে প্রতিবেদনটি পরিবর্তন না করে প্রকাশিত হলে, বাইডেন প্রশাসন ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক-এর ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি মুছে ফেলার নির্দেশ দেয়। দ্য পোস্টের প্রতিবেদন অনুসারে, সংস্থাটির ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আসে।মূলত, বাইডেন প্রশাসন প্রতিবেদনটি প্রকাশের পর প্রকাশ্যে সমালোচনা করতে চায়নি কারণ এটি ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিনে ধ্বংসের পরিমাণের প্রকৃত চিত্র তুলে ধরবে।

সংবাদমাধ্যম দ্য পোস্ট প্রত্যাহারকৃত প্রতিবেদনের একটি অনুলিপিতে উত্তর গাজার জনসংখ্যার দুটি অনুমান উদ্ধৃত করেছে। একটিতে এই সংখ্যাটি ৬৫,০০০ থেকে ৭৫,০০০ এর মধ্যে এবং অন্যটিতে জাতিসংঘের অনুমান অনুসারে জনসংখ্যা ১০,০০০ থেকে ১৫,০০০ এর কম হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা