ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

আমলাদের দুর্নীতি বন্ধ করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৬:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৬:৪৭:০৩ অপরাহ্ন
আমলাদের দুর্নীতি বন্ধ করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

সচিবালয়ের আমলারা কৌশলে দুর্নীতি করে যাচ্ছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার সেসব দুর্নীতি বন্ধ করতে পারছে না।’শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপাসনের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের ভ্যাট বৃদ্ধি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতির বিষয়ে কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, ‘এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই। এখানে যে ভয়ঙ্কর মাথা ভারী প্রশাসন আছে; সরকারকে যাদের অনেক বেশি বেতন দিতে হয়। আর অতীতে অপ্রয়োজনীয় খাতে, আনপ্রোডাক্টিভ খাতে এত বেশি ব্যয় করা হয়েছে, সেগুলো এখনও রয়ে গেছে।’উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কিছু স্কুল আছে, যেগুলোর কোনও প্রয়োজনই নেই। সেই স্কুলগুলোরও নতুন করে এমপিওভুক্ত করতে তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। যেসব জায়গায় এখন টাকা দেওয়ারই দরকার নেই। সেসব জায়গাতে টাকা পয়সা দিতে হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘যারা দুর্নীতি করেন, তাদের যোগসাজশে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তো বন্ধ করতে পারছে না তারা। কারণ সেক্রেটারিয়েটে পুরান আমলের সব আমলারাই থেকে গেছেন এবং তারা জানে কৌশলে কীভাবে দুর্নীতি করতে হয়। তারা সেই কাজগুলো করে যাচ্ছে সমানে।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া লুটপাটের অর্থনীতিকেই বাস্তবায়নে কাজ করছে। এই সরকারের উচিত ছিল তাদের মেয়াদকাল অনুযায়ী একটা বাজেট নির্ধারণ করা। বর্তমান অর্থনৈতিক সংকট সমাধানে একটি নির্বাচিত সরকার এসে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ হামজা চৌধুরী

নিষিদ্ধ হামজা চৌধুরী