ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
পাকিস্তানের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এতে সহায়তা করেছে প্রতিবেশী দেশ চীন। শুক্রবার (১৭ জানুয়ারি) গোবি মরুভূমিতে অবস্থিত চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।চায়না ডেইলি জানিয়েছে, এদিন বিকেলে চীন একটি লং মার্চ ২ডি ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করে, যা একটি উন্নত মহাকাশ গবেষণা উপগ্রহসহ তিনটি উপগ্রহকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে।রকেটটির নির্মাতা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, রকেটটি দুপুর ১২টা ৭ মিনিটে উৎক্ষেপণ করা হয় এবং দ্রুতই তিয়ানলু ১, পিআরএসসি-ইও১ এবং ল্যান্টান ১ স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দেয়।

এই তিন স্যাটেলাইটের মধ্যে পিআরএসসি-ইও১ ছিল পাকিস্তানের। পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগে সাড়া প্রদান, উন্নততর নগর পরিকল্পনা ও কৃষির উন্নতিতে সহায়ক হবে এই স্যাটেলাইট।স্যাটেলাইটটি ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলন বা বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে সক্ষম। স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সুপারকোর নেতৃত্বে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণিত হল।বিশ্বের নিখুঁত পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশ সরকারি ও বেসরকারি অর্থায়নে স্যাটেলাইট তৈরিতে মনোযোগ বৃদ্ধি করেছে। চলতি মাসে ভারতীয় প্রতিষ্ঠান পিক্সেল দেশটির প্রথম বেসরকারিভাবে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।  

 

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না