ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:২২:৫২ অপরাহ্ন
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ পরোয়ানা জারি করেন।

গত ১৫ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

১৮ ডিসেম্বর আদালত সাকিবসহ আসামিদের বিরুদ্ধে সমন জারি করে এবং ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে নির্দেশ দেয়। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এদিন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত জানায়, সমন অমান্য করায় এবং নির্দেশিত তারিখে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখে আসামিদের আদালতে উপস্থিত হতে হবে।

এই মামলাটি নিয়ে সাকিব আল হাসানের আইনজীবীদের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা