ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সাইফের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি, ধারণা মুম্বাই পুলিশের

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০১:১৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০১:১৯:৫৪ অপরাহ্ন
সাইফের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি, ধারণা মুম্বাই পুলিশের
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আরেকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। মূল অভিযুক্তের পরিচয় বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম। তিনি জানান, বুধবার গভীর রাতে সাইফের বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টা করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেপুটি কমিশনার জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)। মুম্বাই শহরের কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়। তার কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অভিযুক্ত তার পরিচয় গোপন রাখতে বিজয় দাস নামে পরিচিত ছিলেন এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রায় চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করার পাশাপাশি একটি হাউসকিপিং এজেন্সিতে কাজও করছিলেন।

জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে জানান, তিনি জানতেন না যে তিনি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার মূল উদ্দেশ্য ছিল চুরি করা। বাড়িতে ঢুকে হঠাৎ সাইফের সামনে পড়লে আতঙ্কে তিনি ছুরি দিয়ে আক্রমণ করেন এবং পালিয়ে যান।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তবে তারা শেহজাদের পেছনের ইতিহাস, অবৈধভাবে ভারতে প্রবেশের প্রক্রিয়া, এবং তার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে আরও তদন্ত করছে।

এদিকে, সাইফ আলি খানের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি চিকিৎসকদের পরামর্শে হালকা হাঁটাহাঁটি করেছেন। তবে এখনও তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হামলার ঘটনায় সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের দাবি মুম্বাই পুলিশের হলেও, সেই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী