ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এনআইডির কপি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, আসামি সাংবাদিকও চাকা ভেঙে রানওয়েতে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের ৪ শব্দের পোস্ট ভাইরাল প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় বাংলাদেশ দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:০২:০৬ অপরাহ্ন
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রোববার (১৯ জানুয়ারি) তার আইনজীবী জামিনের আবেদন করেন।

বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

এর আগে গত ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।

চিন্ময় দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেই দিন আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়, যা চাঞ্চল্যের সৃষ্টি করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা