ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
শপথ গ্রহণ

ওয়াশিংটন পৌঁছেছেন ট্রাম্প, আতশবাজি পুড়িয়ে উৎসব শুরু

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:০৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:০৬:২৩ অপরাহ্ন
ওয়াশিংটন পৌঁছেছেন ট্রাম্প, আতশবাজি পুড়িয়ে উৎসব শুরু
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরা উদ্‌যাপন করতে ওয়াশিংটনে পৌঁছেছেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান। সোমবার (২০ জানুয়ারি) তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের।

ফ্লোরিডার পাম বিচে অবস্থিত রিপাবলিকান ঘাঁটি থেকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি বিমানে করে ট্রাম্প ওয়াশিংটনে আসেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনার।

ডালস বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্প ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তার গলফ ক্লাবে যান। সেখানে প্রায় ৫০০ অতিথি সংবর্ধনা দেন এবং আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে তার শপথ গ্রহণ উৎসব শুরু হয়।

সোমবার শপথ গ্রহণের আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশ করবেন ট্রাম্প। শপথ গ্রহণ-পরবর্তী একটি অনুষ্ঠানে বিকেলে অংশ নেবেন তিনি।

সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রচণ্ড ঠান্ডার কারণে ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানও ঠান্ডার কারণে ভবনের ভেতরে হয়েছিল।

ক্যাপিটল হিলে শপথ নেয়ার পর ট্রাম্প একটি উদ্বোধনী ভাষণ দেবেন। এটি সাধারণত প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো তুলে ধরার জন্য পরিচিত।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। শনিবার নারী অধিকার ও জাতিগত ন্যায়বিচার নিয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীদের নেতৃত্বে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের আশঙ্কা, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা