ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয় জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির গাদ্দাফি পুত্রের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান আমিরাতে লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী

‘গলায় ফাঁস লেগে যাবে’ বলে শুভশ্রীকে সতর্কবার্তা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:১৪:৩২ অপরাহ্ন
‘গলায় ফাঁস লেগে যাবে’ বলে শুভশ্রীকে সতর্কবার্তা
দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে কলকাতায় রেখে দুবাই ঘুরতে গেছেন ওপার বাংলার জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে কাটানো তাদের নানা মজার মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে গ্যাস বেলুনের মালা গলায় ঝুলিয়ে মজার ভঙ্গিতে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। ভিডিওতে বেলুনের মালা ঝুলিয়ে ঘাড় নাড়াতে নাড়াতে বন্ধুকে "হ্যাপি বার্থডে" বলতে দেখা যায় তাকে। তবে, এই মজার ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক অনুরাগী সতর্ক করে লিখেছেন, "গলায় ফাঁস লেগে যেতে পারত, এমন মজার দরকার নেই।"

আরেকটি ভিডিওতে দেখা গেছে, শুভশ্রী দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে আছেন। আবার কোনো ভিডিওতে রাজ-শুভশ্রীকে জমকালো রেস্তোরাঁয় খাবার উপভোগ করতে দেখা গেছে। একটি মলে আইসক্রিম খাওয়ার মুহূর্তও উঠে এসেছে ক্যামেরায়।

রাজ ও শুভশ্রীর দুবাই ভ্রমণের এমন নানা রঙিন মুহূর্ত তাদের ফ্যান ক্লাবের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা ভক্তদের বেশ আনন্দ দিচ্ছে।

কমেন্ট বক্স
ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া

ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া