ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই: রাশিয়ার রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:২৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:২৯:৩৩ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই: রাশিয়ার রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। দায়িত্ব গ্রহণের পর রোববার (১৯ জানুয়ারি) তিনি প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, রাশিয়া অতীতেও বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে। রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুতই সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে রাশিয়া বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে এটি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা