ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০২:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০২:৪৭:২৬ অপরাহ্ন
সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল
সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই; উভয়ই একসাথে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। চার সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তারই দায়িত্ব হবে সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া।”

বিএনপি মহাসচিব আশ্বস্ত করে বলেন, “আমাদের দল থেকে আমরা পরিস্কারভাবে বলতে পারি যে প্রতিটি সংস্কার আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাব। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে, এতে কোনো বাধা নেই।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা