ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার
মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানে প্রায় ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। এছাড়া, এম ভি ভূইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার স্যালো মেশিন, তেল আনলোডের জন্য ব্যবহৃত ২টি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত একটি হাসুয়া এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশের ডিআইজি বলেন, অবৈধ বাল্কহেড উদ্ধারে অভিযান জোরদার রয়েছে। তিনি আরও জানান, জাহাজ ডাকাতির মূল হোতারা নজরদারিতে রয়েছে এবং নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে সরকার কাজ করছে।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনায় "ওটি বিন জামান-১" নামের জাহাজটি ডাকাতির শিকার হয়। শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা