ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:৩১:০৫ অপরাহ্ন
মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে
২০১৮ সালে কুষ্টিয়ার আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল ইসলাম বাধনকে এক দিনের রিমান্ডে নিতে আদালত মঞ্জুর করেছেন। রোববার (১৯ জানুয়ারি) কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তার রিমান্ড মঞ্জুর করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিবুল ইসলাম বাধন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। তাকে ১৪ জানুয়ারি সন্ধ্যায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি।

এ পর্যন্ত এ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের জন্য কাজ চলছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালত চত্বরে মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা করা হয়। ওই দিন তিনি জামিন নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। হামলায় তিনি লাঠি ও ইটের আঘাতে আহত হন, তার গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা