ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর
গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। বেশ কিছুটা বিলম্বের পর স্থানীয় সময় রোববার ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়ার আগে, এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দিদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রথম ধাপে যে তিন নারী মুক্তি পেতে যাচ্ছেন তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। তার আগে প্রথম ধাপে মুক্তি দেয়া হবে এমন তিন জিম্মির তালিকা ইসরাইলের কাছে হস্তান্তর করে হামাস। রোববার (১৯ জানুয়ারি) ইসরাইল গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেয়া হবে এমন বন্দিদের নামের তালিকা ইসরাইল পেয়েছে।টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মুক্তি দেয়া হবে এমন তিনি নারী জিম্মির নাম হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার।এর আগে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী যেকোনো মুহূর্তে জিম্মিদের তালিকা দেয়া হবে। ‘কারিগরি ত্রুটি’ এবং অব্যাহত বোমা হামলার কারণে তা বিলম্বিত হয়েছে।রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে বহুল প্রত্যাশিত গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, হামাস জিম্মিদের তালিকা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানায় ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা