ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:০৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:০৩:৪২ অপরাহ্ন
আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি: প্রধান উপদেষ্টা
ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।রোববার (১৯ জানুয়ারি) আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থন রয়েছে। এ নিয়ে আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি। ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি। আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, আমরা সেটি উভয় দেশের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি।

 আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করার কথা বলেন প্রধান উপদেষ্টা।রাষ্ট্রদূত সেসা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে।বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্য ভারসাম্যপূর্ণ করতে চায় বলে জানান সেসা।এ সময় এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা