ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

এটা কোনো স্কুল নয়, আর এসব কোনো শাস্তিও নয়: আগারকার

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:২৩:২৫ অপরাহ্ন
এটা কোনো স্কুল নয়, আর এসব কোনো শাস্তিও নয়: আগারকার
ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিয়ে অনেক আলোচনা চলছে, বিশেষত সিরাজের বাদ পড়া এবং শামির দলে ফেরা নিয়ে। তবে, সংবাদ সম্মেলনে রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের কথোপকথনটি আরও বেশি আলোচনায় এসেছে।

সংবাদ সম্মেলনের শুরুতে, রোহিত শর্মা মাইক্রোফোন নামিয়ে দিয়ে নিচু গলায় আগারকারের সঙ্গে কিছু কথা বলেন। তিনি জানান, সংবাদ সম্মেলনের পর আবার এক ঘণ্টা দেড় ঘণ্টার একটি মিটিং আছে, যেখানে তিনি সচিবের সঙ্গে আলোচনা করবেন পরিবারের কিছু বিষয় এবং অন্যান্য কিছু ইস্যু নিয়ে। এই কথোপকথনটি তখনই প্রকাশ পায়, যখন মাইক্রোফোনটি আগেই চালু ছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি দলের শৃঙ্খলা ও টিম বন্ডিং বাড়াতে ১০টি নতুন নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ৪৫ দিন বা তার বেশি সময়ের সফরে ক্রিকেটারদের পরিবার (স্ত্রী ও সন্তান) সর্বোচ্চ দুই সপ্তাহ থাকতে পারবেন, তবে সফরের শুরুতে নয়। এর পাশাপাশি, দেড় মাসের কম সময়ের সফরে পরিবারের সদস্যরা এক সপ্তাহ থাকতে পারবেন।

এ বিষয়ে অজিত আগারকার বলেছেন, এটি শাস্তি নয়, বরং দলের উন্নতির জন্য নিয়মাবলি তৈরি করা হয়েছে। আগারকার বলেন, "প্রত্যেক দলের কিছু নিয়ম থাকে, যা সময়ের সাথে আরও পরিমার্জিত হয়েছে।" তবে রোহিত শর্মা এই নির্দেশনাটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে, এটি আনুষ্ঠানিকভাবে বিসিসিআই থেকে আসবে কিনা সেটা দেখতে হবে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল