ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৫:০৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৫:০৭:৩৪ অপরাহ্ন
পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে সংস্থাটি।
রোববার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে বলেও জানান তিনি। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় গ্রহণ করায় সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে।
 
দুদকের মহাপরিচালক জানান, প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।তিনি আরও জানান, আজ আওয়ামী সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম