ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৫:৩২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৫:৩২:০০ অপরাহ্ন
এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান
ভৌগোলিক, রাজনৈতিক কিংবা অর্থ সামাজিক; যেকোনো বিবেচনাতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিরোধ প্রায় লেগেই থাকে। সীমান্তে উত্তেজনাও দেখা যায় প্রায়শই। সরাসরি যুদ্ধে না জড়ালেও দুদেশের মধ্যে স্নায়ু যুদ্ধটা চলমানই থাকে। তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাধলে তার জন্য প্রস্তুতিও আছে দুদেশের। সামরিক শক্তিমত্তার ব্যাপারটি নিয়েও তাই আলোচনা হয় বেশ জোরেশোরেই।সামরিক শক্তির দিক থেকে ভারত যেমন কিছু দিক দিয়ে এগিয়ে। তেমনি পাকিস্তানও বেশ কিছু দিক দিয়ে পেছনে ফেলেছে ভারতকে। এই যেমন- পাকিস্তানের নৌবাহিনী এয়ার-ইন্ডিপেনডেন্ট প্রপালশন (আএইপি) প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আর ভবিষ্যতেও অগ্রগতি প্রত্যাশিত।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণে ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে। নতুন করে চীনা-নির্মিত হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিনগুলি আগামীতে পাকিস্তানের বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে।ভারতের সাম্প্রতিক ষষ্ঠ সংযোজন সাবমেরিন পি-৭৫ স্কোরপেন প্রকল্প। এটি একটি স্টিলথ ফ্রিগেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রযুক্তির হলেও এটি এখনও পাকিস্তানের সক্ষমতার চেয়ে অনেক পিছিয়ে। ভারতের নৌ বহরে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত কোনও সাবমেরিন নেই। অন্যদিকে, পাকিস্তান ইতোমধ্যেই তিনটি ফরাসি আগোস্তা-৯০বি (Agosta-90B) সাবমেরিন (খালিদ, সাদ এবং হামজা) তার বহরে যুক্ত করেছে।অন্যদিকে নতুন করে চীনের তৈরি হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিনগুলি আগামী ২০২৩ সালের মধ্যে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আর সেটি হলে পাকিস্তানের এআইপি সজ্জিত সাবমেরিনের মোট সংখ্যা হবে তখন ১১। আর এই সাবমেরিনগুলি পানির নিচে পাকিস্তানের নৌ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এছাড়াও আগামীতে পাকিস্তানের নৌ সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে ৫০টি যুদ্ধজাহাজ নিজেদের বহরে যুক্ত করা। যার মধ্যে ২০টি বড় জাহাজ, ফ্রিগেট এবং কর্ভেট। পাশাপাশি, একটি শক্তিশালী সাবমেরিন বহর তৈরি করা যেখানে ১১টি সাবমেরিন থাকবে।পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ চীনা গণমাধ্যমকে বলেছেন, চারটি হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিন নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।তিনি বলেন, ‘এই সাবমেরিনগুলি পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। নৌবাহিনীকে শক্তিশালী অস্ত্রের সাথে বিভিন্ন অপারেশন পরিচালনা করার ক্ষমতা প্রদান করবে। প্রকল্পটির কাজ এগিয়ে চলেছে। আমরা আশা করি, এই সাবমেরিনগুলি শিগগিরই পাকিস্তান নৌবাহিনীর বহরের অংশ হবে।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা