ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দাম বেশি, ক্রেতা নেই ইলিশের

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৬:২৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৬:২৫:৪৩ অপরাহ্ন
দাম বেশি, ক্রেতা নেই ইলিশের
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বছরজুড়ে ইলিশের চাহিদা রয়েছে। তবে গত ২-৩ বছর ধরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে কম ধরা পড়ছে ইলিশ। যে কারণে দাম বেড়েছে দ্বিগুণ। তবে মিলছে না ক্রেতার।চাঁদপুর মাছঘাটে কিছুটা ইলিশ সরবরাহ থাকলেও ক্রেতাদের সাড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা। রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের সর্ববৃহৎ বড়স্টেশন মাছঘাটে এমন দৃশ্য দেখা গেছে। ইলিশ নিয়ে বসে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সমাগম কমেছে এই আড়তে।ইলিশ কিনতে এসেছিলেন মাজহারুল ইসলাম অনিক। তিনি বলেন, ‘বেশ কয়েকজন মিলে বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছি। তবে দাম শুনে কেনার আগ্রহ কমে গেছে। যেখানে ১০-১২টি ইলিশ কেনার কথা, সেখানে ৫-৬টি ইলিশ কিনতে হয়েছে।’

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী মনছুর হোসেন বলেন, ‘মূলত এখন ইলিশের মৌসুম না। এছাড়া পুরো সিজনে ইলিশের আকাল (ঘাটতি) ছিল। যে কারণে দাম আর কমেনি। এক মাসেরও বেশি সময় ধরে ঘাটে ক্রেতা কমেছে। ইলিশ নিয়ে বসে থাকলেও ক্রেতাদের সাড়া পাওয়া যায় না। ইলিশ থাকলেও ক্রেতা নেই বললেই চলে।’আরেক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ইলিশ খুবই কম। দাম কমার আর সম্ভাবনা নেই। সারাদিনে ২০-৩০ কেজি মাছও বিক্রি হয় না। এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-২৭০০ টাকায়। আর ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।এ বিষয়ে জানতে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানকে একাধিকবার ফোন করা হরেও তিনি রিসিভ করেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা