ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

ট্রাম্পের সঙ্গে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সাক্ষাৎ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:৪৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:৪৯:০৭ পূর্বাহ্ন
ট্রাম্পের সঙ্গে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের নির্বাচনি রাজনৈতিক ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের জয় স্মরণীয়। ১৩২ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি। স্থানীয় সময় ২০ জানুয়ারি (আজ সোমবার) থেকে হোয়াইট হাউজে তার দ্বিতীয় যুগ শুরু হচ্ছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে সাজ সাজ রব। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর।ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ধনকুবের ও প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনীরা ওয়াশিংটনে হাজির হয়েছেন। ভারত থেকে এরই মধ্যে সেখানে গেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা আম্বানি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি।

শপথ অনুষ্ঠানের একদিন আগে গতকাল রোববার ওয়াশিংটন ডিসিতে তারা ট্রাম্পের সঙ্গে ক্যান্ডেললাইট ডিনারে হাজির হন। হিন্দুস্তান টাইমস এনিয়ে একটি ছবি পোস্ট করেছে।সেখানে ট্রাম্প, মুকেশ আম্বানি ও নিতা আম্বানি হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে। এ ছাড়া ওই নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও হাজির ছিলেন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা।ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট