ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০১:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০১:২৭:০৮ অপরাহ্ন
গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ
গাজার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে।বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের পাশাপাশি জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের দুই মন্ত্রী আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।বেন-গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি।নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগের ঘোষণা পত্রে বেন-গাভির লিখেছেন, তিনি ইসরায়েল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি 'সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয়' বলেই অভিহিত করেন।ওদিকে, হামাস তিন জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

জিম্মিদের নাম পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর রোববার স্থানীয় সময় সোয়া ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়।বিবিসি জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়।হামাস সেসময় বলেছিল, কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছে না। তবে অল্প সময় পরেই তারা রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিন নারী জিম্মির নাম প্রকাশ করে।পরে ইসরায়েল সরকারের দাপ্তরিক এক্স একাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র ৯ মাস। আর সবচেয়ে বেশি ৮৬ বছর বয়স শলমো মানজুরের।যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে, তার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। রোববার সকালে ইসরায়েলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে