ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

বিএনপির সাবেক এমপি পাপিয়াকে স্বৈরাচারের দোসর বললেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:৪৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:৪৭:৫২ অপরাহ্ন
বিএনপির সাবেক এমপি পাপিয়াকে স্বৈরাচারের দোসর বললেন জামায়াত নেতা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে স্বৈরাচারের দোসর হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কথা লেখেন তিনি।একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে নুরুল ইসলাম বুলবুল লেখেন ‘স্বৈরাচারের দোসরদের চেহারা একে একে বেরিয়ে আসছে’।জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের পোস্টের কমেন্টে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। আব্দুল্লাহ আনসারী নামের একজন লিখেছেন, ‘জাতির সামনে এদের বিচার করতে হবে।’ মোস্তফা কামাল লেখেন, ‘মাশাল্লাহ। এজন্যই কি হঠাৎ করে পাপিয়া আপা এসব বক্তব্য দিয়েছেন!!।’  মো. আব্দুল বারী পলাশ লিখেছেন, ‘ফ্যাসিস্ট এর নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির ৭ জন MPবিশেষ সুবিধা নিয়েই ফ্যাসিস্ট সরকারে ছিলো। আর হারুন/পাপিয়া শুরু থেকেই আওয়ামীলীগ এর মধু পানে এগিয়ে ছিলো । ৫ ই আগস্ট হাসিনার পতন না হলে হারুন আওয়ামীলীগে যোগ দিতো।’

দলের এ নেতার ফেসবুক পোস্টে অনেকে জামায়াতের সমালোচনা করছেন।  মো. হাসিব নামের একজন লিখেছেন, ‘ধর্ম কে হাতিয়ার বানিয়ে ১৯৭১ এ গনহত্যা চালিয়েছেন আপনারা। আগে জাতির কাছে ক্ষমা চান।’ মো. সাইফুল নামের একজন নুরুল ইসলাম বুলবুলকে ইঙ্গিত করে লিখেছেন, ‘খুব কষ্ট এখনো সংসদে যাওয়ার সুযোগ হয় নাই,,ভাই সাহাবের (হাসির ইমোজি)।’উল্লেখ্য, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি ছিলেন। তার স্বামী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বিএনপির যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। আর নুরুল ইসলাম বুলবুল একই আসনের সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন। 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু