ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আর জি কর কাণ্ডের রায়, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:৪৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:৪৯:৫৭ অপরাহ্ন
আর জি কর কাণ্ডের রায়, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড
আর জি কর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। মামলার রায়ে দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই-এর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।আসামিকে যে তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে একটি হলো ধর্ষণের পর আঘাতের জেরে মৃত্যু। এসব অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণ ও মৃত্যুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। যদিও নিহত চিকিৎসকের পরিবার তা নিতে অস্বীকার করেছেন।এর আগে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রাইয়ের বক্তব্য শুনতে চান বিচারক। সেই সময় নিজেকে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রাই।

তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন তিনি।অন্যদিকে সিবিআই-এর পক্ষ থেকে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়ে রাইয়ের সর্বোচ্চ সাজার অনুরোধ জানানো হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়। তবে সঞ্জয় রাই এর আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে অনুরোধ করা হয়েছে তাকে যেন ফাঁসি ছাড়া আর যেকোনো ধরনের সাজা দেয়া হয়।গত শনিবার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছিলেন আদালত। তবে তার সাজা ঘোষণার জন্য সোমবার তিনি তারিখ নির্ধারণ করেছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা