ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শিল্পী সমিতির কমিটিতে অভিনেত্রী মুক্তি

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৫:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৫:৫৬:৫৯ অপরাহ্ন
শিল্পী সমিতির কমিটিতে অভিনেত্রী মুক্তি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে নেয়া হয়েছে। নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।গত রোববার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর ও মুক্তি নিজেই। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিকে কমিটিতে পেয়ে আনন্দিত তারা।
শিল্পী সমিতির সদস্য পদে শপথ নিয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, ‘সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরও ভালো হলো। কাজ করাটা আরও সহজ হবে। এই কমিটির সদস্যরা দারুণ। এ কারণে আমি আনন্দ ও গর্বের সঙ্গে শপথ নিয়েছি।’

জানা গেছে, বেশকিছু দিন ধরে কার্যনির্বাহী সদস্য পদটি শূন্য ছিল। আরেক চিত্রনায়িকা শাহনূর পর পর ৩ মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে কোনো চিঠির উত্তর না মেলায় এবং সমিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে তার যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি।এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব বলেন, ‘বেশ কয়েক মাস ধরে সমিতির সঙ্গে যোগাযোগ নেই তার। আমরা নিয়ম অনুযায়ী শাহনূরকে কারণ দর্শানের চিঠি দেই। কিন্তু একটি চিঠিরও উত্তর পাইনি। তার অনুপস্থিতিতে পদটি শূন্য থাকে। সেখানে চিত্রনায়িকা মুক্তি কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয় বর্তমান কার্যনির্বাহী পরিষদ। মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে মুক্তিকে নেয়া হয়েছে।’
 
মুক্তি বলেন, ‘আগে থেকেই আমি সমিতির জন্য নিবেদিত ছিলাম। সমিতি সবসময় তাদের পাশে আমাকে পেয়েছে। আমিও চেষ্টা করেছি শিল্পীদের জন্য কিছু করতে। তবে কমিটিতে থাকলে কাজ করতে সুবিধা হয়। সেই ভাবনা থেকে কমিটিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে শিল্পীদের কথা ভেবে বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব।’খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মুক্তির। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমাতেও অভিনয় করেন মুক্তি। তবে পারিবারিক কারণে সিনেমায় নিয়মিত হতে পারেননি তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব থাকেন মুক্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা