ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:১৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:১৭:২৬ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানো এবং ১৪টি হত্যা মামলার আসামি সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতা।

পুলিশ জানায়, রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাভার থানায় নেওয়া হয়েছে। সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা এবং আরও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে সুজনকে পিস্তল হাতে গুলি করতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, সুজনকে মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতে তোলা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা