ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। খবর বিবিসির।

শপথ নেওয়ার পর ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেন ট্রাম্প। এসময় তিনি বলেন, "ওভাল অফিসে পৌঁছেই ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করব।" তার এই ঘোষণায় উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে। একজন নারী চিৎকার করে বলেন, ‘ফ্রিডম!’

ট্রাম্প ৬ জানুয়ারির ঘটনায় জড়িত ব্যক্তিদের ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দেন। তবে এই ক্ষমার পরিধি কতদূর বিস্তৃত হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে কি না, তা এখনও পরিষ্কার নয়।

২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। সেদিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল।

হামলাকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটল ভবনে প্রবেশ করে। সশস্ত্র অবস্থায় তারা সিনেট হলে তাণ্ডব চালায় এবং তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসিসহ আইনপ্রণেতাদের কার্যালয় ভাঙচুর করে। ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

ডেমোক্র্যাটরা ওই হামলায় উস্কানির জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেন। তবে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত না হওয়ায় ট্রাম্প তখন শাস্তি থেকে রেহাই পান।

শপথের পর ট্রাম্প বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন। এছাড়া মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া এবং বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো বড় ধরনের কিছু ঘোষণা দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা