ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:৫৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:৫৩:২০ পূর্বাহ্ন
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান
তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে ২৭ জন আহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের ফলে ভূমিধস এবং বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ তাইওয়ানের ইউজিং জেলা থেকে ১২ কিলোমিটার উত্তরে। রাজধানী তাইপেতে প্রায় এক মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়। এটি মধ্যরাতের পর আঘাত হানে এবং ৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নানসি জেলাযর একটি ধসে পড়া বাড়ি থেকে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এক ব্যক্তি আহত হয়েছেন এবং লিফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৪ রিখটার স্কেলে ছিল। এর পরবর্তী সময়ে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে এবং অনেক রাস্তা পাথর এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে।

তবে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে ২৭ জন আহত হয়েছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি। তাইওয়ানের চিপমেকিং কোম্পানি টিএসএমসি তাদের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের কিছু কারখানা থেকে শ্রমিকদের সরিয়ে নিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা