ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইচ্ছুক পুতিন

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০১:০৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০১:০৫:০৩ অপরাহ্ন
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইচ্ছুক পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এই সংঘাতপূর্ণ অঞ্চলে 'স্থায়ী শান্তি' প্রতিষ্ঠার জন্য একটি সমাধান বের করার। সংবাদমাধ্যম ‘আরবিসি ইউক্রেন’ জানিয়েছে, পুতিন সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের শপথগ্রহণের আগে টেলিভিশনে প্রচারিত এক বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত। তিনি আরও বলেন, কেবল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নয়, বরং সকল জনগণের বৈধ স্বার্থকে সম্মান জানিয়ে স্থায়ী শান্তির পথ খুঁজতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেবেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনা শুরু করবেন।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ