ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ পদক পেয়েছে বাংলাদেশ দল

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:০২:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ পদক পেয়েছে বাংলাদেশ দল
২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জপদক। রোবটিক্সের আন্তর্জাতিক এ আসরে ২৬টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয় বাংলাদেশের ১০ সদস্যের দল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ১৭-২০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসানের বেক্সকো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বাংলাদেশ দলের স্বর্ণপদক অর্জন করেন আরিয়েত্তি ইসলাম (ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপ) এবং নামিয়া রওজাত নুবালা (ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি সিনিয়র গ্রুপ)।

এছাড়া রৌপ্যপদক জয় করেন ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম, সিনিয়র গ্রুপে নুসাইবা তাজরিন তানিশা ও প্রিয়ন্তী দাস। ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে রৌপ্যপদক পান হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির এবং আবরার আবির।

ব্রোঞ্জপদক জয়ীরা হলেন: ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে নাফিয়া বাসার সুহানী, সিনিয়র গ্রুপে নুসাইবা তাজরিন তানিশা ও নামিয়া রওজাত নুবালা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে দলটি গঠন করা হয়। অলিম্পিয়াডে বাংলাদেশের এ অর্জন ভবিষ্যতে রোবটিক্সে আরও বড় সাফল্যের আশাবাদ তৈরি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা