ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:১৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:১৩:০৯ অপরাহ্ন
শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ
চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব।

নিপুণের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। ২০২৩ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে সমিতির প্যাডে বিবৃতি দেন এবং পরে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এতে সমালোচনার মুখে পড়েন তিনি।

২০২৩ সালের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হলে, নিপুণকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে তিনি এ নোটিশের কোনো জবাব দেননি এবং বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। এসব কারণে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

সম্প্রতি নিপুণের আরও কিছু বিতর্কিত ঘটনা প্রকাশ্যে আসে। যুক্তরাজ্যে যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সন্দেহ হলে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় এক ঘণ্টা পর তার যাত্রা স্থগিত করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা