ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: ফখরুল

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:২৩:৫১ অপরাহ্ন
ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে এবং ন্যূনতম সংস্কারের পর নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা অনির্বাচিত সরকারের চেয়ে বেশি।"

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না।" তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "সবাই রাস্তায় নামছে, কিন্তু হঠকারি কোনো কিছু করা যাবে না।"

এ সময় তিনি আরও বলেন, "সংস্কারের প্রস্তাব আসা শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের কথা বলছি, কারণ গণতান্ত্রিক কাঠামোয় গেলে সামনে এগিয়ে যেতে পারব।"

মির্জা ফখরুল আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে দেশে দ্রুত পরিবর্তন আশা করা যাচ্ছে না, তবে আমরা ভালো কিছু আশা করছি। নির্বাচিত সরকার জনগণের ভাষা বুঝে কাজ করবে।"

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?